আওয়ামী লীগ-জাতীয় পার্টির ‘ফ্যাসিস্ট নেতাদের’ প্রতীকী ফাঁসির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো “ফ্যাসিবাদী” দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন

2024-11-03T19:42:39+00:00
2024-11-03T19:47:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ-জাতীয় পার্টির ‘ফ্যাসিস্ট নেতাদের’ প্রতীকী ফাঁসির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৪২ পিএম  আপডেট: ০৩.১১.২০২৪ ৭:৪৭ পিএম  (ভিজিট : ২১৪)
X

আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো “ফ্যাসিবাদী” দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

রবিবার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে “ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক জনতার” ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এ সময় বিন ইয়ামিন মোল্লা বলেন, “সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। গণঅভ্যুত্থান আইন মেনে হয়নি, তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে। জাতীয় ঐক্যমতের সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে হবে। গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করতে হবে, না হলে জনগণকে ভুগতে হবে।”

পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে এই ছাত্রনেতা বলেন, “আগামীকাল (সোমবার) দুপুর ২টায় টিএসসিতে আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেবো। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাপরিচালক মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়- আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy