ময়মনসিংহে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুনে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশন নামের একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে

2024-11-04T17:57:07+00:00
2024-11-04T17:57:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুনে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৫৫)
X

ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশন নামের একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অজ্ঞাত এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে রহমতপুর বাইপাস নামক এলাকায় এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy