১৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

বিশাল অংকের ঋণের বকেয়া টাকা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এস আলম গ্রুপের

2024-11-04T19:34:26+00:00
2024-11-04T19:38:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:৩৪ পিএম  আপডেট: ০৪.১১.২০২৪ ৭:৩৮ পিএম  (ভিজিট : ৮১৩)
X

বিশাল অংকের ঋণের বকেয়া টাকা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এস আলম গ্রুপের কাছ থেকে এক হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংক গ্রুপটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের জামানত সম্পত্তি নিলামের তারিখ ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) জনতা ব্যাংক পত্রিকায় এই নিলাম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তিতে আগামী ২০ নভেম্বর নিলামের তারিখ ঘোষণা করা হয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, এই বিশাল অংকের ঋণের বিপরীতে বন্ধক (জামানত) রাখা হয়েছে চট্টগ্রাম ও গাজীপুরে এস আলম গ্রুপের এক হাজার ৮৬০ শতাংশ জমি, যার বাজারদাম সর্বোচ্চ ৩৫৮ কোটি টাকা। এ মূল্য পাওনা টাকার চেয়ে প্রায় পাঁচ গুণ কম। এ সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ পুরোপুরি আদায় করা সম্ভব নয়। বকেয়া বাকি টাকা আদায়ে আরও আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে। অর্থঋণ আদালত আইনের ১২ (৩) ধারা অনুযায়ী, ব্যাংক মামলা করার পূর্বেই জামানতের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় সম্ভব।

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) ২০২১ সালের এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা না মেনে ঋণসীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, ‘২০১২ সালে সাধারণ বীমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে গ্লোবাল ট্রেডিং করপোরেশন প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়। এই ঋণ ২০২১ সাল পর্যন্ত সুদে আসলে মোট এক হাজার ৭০ কোটি ৬৫ লাখ টাকায় পৌঁছেছে। 

এর মধ্যে ৬১৭ কোটি ৪৭ লাখ টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩ কোটি ১৮ লাখ টাকা এলটিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণ এবং ২২৯ কোটি ৯৯ লাখ টাকা সিসি হাইপো ঋণ। সুদাসল মিলিয়ে ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে এক হাজার ৮৫০ কোটি টাকায় উন্নীত হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy