যেকোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল

আব্দুর রাজ্জাক

রাজনীতি

বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘আজকের শোভাযাত্রা

2024-11-08T19:03:20+00:00
2024-11-08T19:03:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যেকোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল
আব্দুর রাজ্জাক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৭:০৩ পিএম   (ভিজিট : ১৭২)
X

বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘আজকের শোভাযাত্রা থেকে আমরা প্রমাণ করব—বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন ফ্যাসিবাদকে পরাজিত করেছিলেন জিয়াউর রহমান। আধিপত্যবাদকে পরাজিত করেছিলেন। এই দিন স্বাধীনতা রক্ষার দিন।’

আজ শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে আড়ম্বরপূর্ণ র‌্যালি শুরু হওয়ার আগে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তার বক্তব্যের পর র‌্যালি উদ্বোধনের ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফখরুল বলেন, ‘এদিন বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, আর এখন হাল ধরেছেন তারেক রহমান।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে আমরা ছাত্র-জনতার আরেকটা অভ্যুত্থান দেখেছি। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশকে একটা লুটপাটের রাজত্ব এবং মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকে এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। আমরা যেকোনও অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছি। এর জন্য সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো।’

বিগত বেশ কয়েক বছরের মধ্যে এবারই অনুকূল পরিবেশে ৭ নভেম্বর পালন করছে বিএনপি। দিবসটিকে কেন্দ্র করে কয়েক দিন আগে থেকেই সারা দেশে পোস্টারিং, প্রচারণা চলেছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর অফিস ডে থাকায় শুক্রবার র‌্যালি করছে বিএনপি। র‌্যালিতে রাজধানীসহ আশপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক দলের অনুসারীরা এসেছেন। মিনি ট্রাকে করে সিনিয়র নেতারা র‌্যালিতে অংশ নেন।

বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy