বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে দেশটির সাড়া পেয়েছে নেপাল। ফলে শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি

2024-11-09T17:41:56+00:00
2024-11-09T17:41:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৩৯)
X

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে দেশটির সাড়া পেয়েছে নেপাল। ফলে শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ভারত সফর করে দেশটির বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। সেসময় বিভিন্ন আলোচনার পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে ভারতের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। ভারত সফর শেষে দেশে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দীপক খাড়কা।

নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী জানান, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। এ জন্য ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চেয়েছেন তারা। আগামী ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারত দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। এ ক্ষেত্রে কাঠমান্ডুকে দিল্লির কাছ থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ রপ্তানির অনুমতি পেতে হবে।

ভারতীয় পক্ষ নেপালের অনুরোধকে ইতিবাচক ভাবে নিয়েছে এবং শিগগিরই অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দীপক খাড়কা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy