বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিগত শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

2024-11-11T13:46:29+00:00
2024-11-11T13:46:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১:৪৬ পিএম   (ভিজিট : ৩৬৫)
X

বিগত শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এবার বঙ্গবন্ধুর সেই ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম। 

উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পর দিনই শেখ মু্জিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেছেন তিনি। কেন এই ছবি সরিয়েছেন, তার ব্যাখ্যাও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তুলে ধরেছেন। 

মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, ‘দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এ জন্য ক্ষমাপ্রার্থী। মানুষের জুলাইয়ের চেতনা যতদিন বেঁচে থাকবে, ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না।’
মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আলম আরও লিখেছেন, ‘শেখ মুজিব ও তাঁর কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, যেমন: ৭২–এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২–৭৫, ২০০৯–২০২৪), এই সবকিছু বাংলাদশে আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এরপর আমরা ৭১–এর আগের শেখ মুজিবের কথা বলতে পারব। ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের সমঝোতা হবে না।’

প্রসঙ্গত, রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন। এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এ নিয়ে প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। 

তিনি লেখেন, ‘আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো- মুজিববাদ, মুর্দাবাদ। আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy