‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক

2024-11-12T18:20:31+00:00
2024-11-12T19:58:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:২০ পিএম  আপডেট: ১২.১১.২০২৪ ৭:৫৮ পিএম  (ভিজিট : ৬৭৯)
X

ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‌‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’

এই পোস্টের বাইরে আর কিছু লিখেননি বা কোনো ঘটনার বিষয়ে ইঙ্গিত দেননি তিনি। তবে পোস্টের কমেন্টে বক্সে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো নিয়ে সন্দেহ এবং হতাশা প্রকাশ করে অনেকে মন্তব্য করছেন।

হাসনাত আব্দুল্লাহ এক সংবাদ মাধ্যমকে বলেন, ‌রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একদফা (শেখ হাসিনার পদত্যাগের দাবি) হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, তাদের (রাজনৈতিক দলগুলোর) সংবিধানপ্রীতি, মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম, গত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে। দেখলাম, একটা বক্তব্য দেওয়া হয়েছে, এটা (শেখ মুজিবের ছবি সরানো) ঠিক হয়নি। মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে, মোস্তাক এই কাজ করেছিল। এই বিষয়গুলো দুঃখজনক।

রাজনীতিবিদরা অগ্রজ এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করছে বলেও মনে করেন তিনি। বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোস প্রকাশ করেন হাসনাত বলেন, এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকেই সরকার শপথ নিচ্ছে।

গতকাল রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেন, ’৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তবে মানুষের ভেতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না।

ওই ঘটনা নিয়ে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পর্যায় যাদের অবদান আছে, তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy