ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, অন্তর্বর্তী সরকার তা পছন্দ করছে না। এ বিষয়ে

2024-11-14T20:32:58+00:00
2024-11-14T20:56:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম  আপডেট: ১৪.১১.২০২৪ ৮:৫৬ পিএম  (ভিজিট : ২০৫)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, অন্তর্বর্তী সরকার তা পছন্দ করছে না। এ বিষয়ে ভারতকে অবহিত করা হলেও তাদের তরফ থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত বিফ্রিংয়ে এসব জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন- সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের তরফ থেকে অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি দিতে না পারেন। তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের কতজন সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন- সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy