আনসার লীগের পর সরকার এবার ‘আহত লীগ’ এর খপ্পড়ে

মশিউর অর্ণব

জাতীয়

অভ্যুত্থানে আহতদের মাঝে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মী থাকার সন্দেহ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস

2024-11-15T23:35:07+00:00
2024-11-16T16:54:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনসার লীগের পর সরকার এবার ‘আহত লীগ’ এর খপ্পড়ে
মশিউর অর্ণব
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:৩৫ পিএম  আপডেট: ১৬.১১.২০২৪ ৪:৫৪ পিএম  (ভিজিট : ৩৯৯)
X

অভ্যুত্থানে আহতদের মাঝে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মী থাকার সন্দেহ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। 

নিজেদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সাদিকুর রহমান খানের একটি পোস্ট শেয়ার দিয়ে এমন দাবি করেন তারা। 

পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো- 
আহতদের এক গ্রুপের দাবি, ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পড়ে রাস্তায় নামার প্রিপারেশান নিতেছে। এরা রাস্তায় যাইয়া শুইয়া পড়বে। উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। 

অন্যদিকে, সারাদেশে নিউজ করা হবে যে- আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এ-টিমসহ বিভিন্ন  পেইজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরো জোরেসোরে প্রচার করার প্রিপারেশান চলতেছে। 

মজার ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খাইয়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়তেছে না। বহু 'আহত' নেতারা সারাদিন প্রোগ্রাম করেন। ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। 

ডাক্তাররা এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে। সুস্থ ঘোষণা করেছে। বাট এরপরেও ওরা কেউ ছুটি নেয়নি। হাসপাতালে থেকেই 'আহত' আন্দোলনকারীরা পলিটিক্স করতেছে। 

এদের এখন দাবি হলো, হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন। হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে? 

আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন এক্টিভিস্টরা প্রমোট করতেছে, তখন এইটাকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে? আমার ধারণা পুরো রাজনীতির পেছনে দুইটা কারণ আছে-

১) এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। এরা এসব করাইতেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না। এতে পরেরবার কেউ যাতে রাস্তায় না নামে। 

২) সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে। এমনকি লিস্টে নাম ঢুকানোর বিনিময়েও টাকা খাইতে পারবে। 

কথা হলো, এতো সাহস এরা পাইতেছে কই? কারণ, মানুষের সিমপ্যাথি। বেশিরভাগ এক্টিভিস্ট, টকশোর লোকজন সবাই এদের 'আহত' বলে বলে মানুষের মধ্যে সিমপ্যাথি তৈরি করতেছে। এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে। 

অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে বা একজন আহত মানুষ কীভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে, এই প্রশ্নটা কেউই করছে না। এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলতেছে লীগ। পেইজে পেইজে ছড়াইয়া দিছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না। 

আমার মনে হয়, সরকারের এবার কঠোর হওয়া উচিত। আনসারদের মতো নাহলে এরাও কবে নিজেদের মেরে ফেলে নিজেরাই ঐটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করতে পারে। 

মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরেজমিনে যান, সবকিছু দেখে তারপর নিউজ করেন। আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পড়ে পড়েছে- এই ভয়ংকর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনও?

আপনারা বারবার বলছেন- চিকিৎসা করেন, চিকিৎসা করেন, চিকিৎসা করেন। অসুস্থ মানুষের চিকিৎসা করা যায়। বাট সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে, সেইটার চিকিৎসা কী হবে?





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy