বাসের ভেতর মিলল হেলপারের রক্তাক্ত লাশ

যশোর প্রতিনিধি

জাতীয়

যশোরে সরদার ট্রাভেলস্ নামে একটি যাত্রীবাহী বাসের হেলপারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ নভেম্বর) ওই

2024-11-16T13:13:49+00:00
2024-11-16T16:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসের ভেতর মিলল হেলপারের রক্তাক্ত লাশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১:১৩ পিএম  আপডেট: ১৬.১১.২০২৪ ৪:০৭ পিএম  (ভিজিট : ১৭৪)
X

যশোরে সরদার ট্রাভেলস্ নামে একটি যাত্রীবাহী বাসের হেলপারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ নভেম্বর) ওই বাসের ভেতর তার রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

হত্যায় ব্যবহৃত রক্তমাখা একটি চাকুও ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য বাস চালক ও সুপারভাইজারকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত বাপ্পি (২৫) নড়াইলের লোহাগাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল বাসটি। গাড়িতে বাপ্পি একাই ছিল। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে বাসের দরজা দিয়ে ভেতরে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ এসে বাপ্পির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
 
বাসটির চালক এনামুল হক জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার দিবাগত রাত তিনটার দিকে যশোর পৌঁছান তারা। এরপর স্থানীয় মনিহার বাসস্ট্যান্ড এলাকার মনির উদ্দিন পাম্প থেকে জ্বালানি নিয়ে পাম্পের কাছেই গাড়ি পার্কিং করে রেখে যান তিনি। হেলপার বাপ্পি থেকে যান বাসের ভেতরেই। এরপর সকাল ৮টার দিকে এসে দেখেন ভেতর থেকে রক্ত বের হচ্ছে। পরে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy