নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

2024-11-18T13:28:35+00:00
2024-11-18T13:28:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১:২৮ পিএম   (ভিজিট : ১৭৬)
X

অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো মেন্ডেট নেই ।

সোমবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী কোনো রোড ম্যাপ না থাকায় বিএনপি হতাশ।

তিনি বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। সমস্যা বাড়বে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো প্রকার বাধা দিচ্ছে না।

সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তিনি।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy