যারা গুজব রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

জাতীয়

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে

2024-11-19T17:53:33+00:00
2024-11-19T18:20:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যারা গুজব রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫:৫৩ পিএম  আপডেট: ১৯.১১.২০২৪ ৬:২০ পিএম  (ভিজিট : ১৭১)
X

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। এই জাহাজটা মিডল ইস্ট থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে সেখান থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করবো? আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু- এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দিব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে দৈনিক বাংলাদেশ বুলেটিনের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের কাছে অনুরোধ-মিথ্যা সংবাদ দিবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নাই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারাই (সাংবাদিক)। 

ভুল হলে ধরে দেওয়ার আহ্বান জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যে ভুল হয় না, তা না। আমাদের ভুল হলে ধরিয়ে দেবেন। আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না। যেটা ঘটে নাই, ওইটা বলবেন না।  

সরকার পতন পরবর্তী হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন জনগণ দিচ্ছে ১০টা নাম ৫০টা বেনাম।

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এ ব্যাপারে আলাপ হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে। পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুইদিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।
  
এসময় পুলিশের আইজিপি  ময়নুল ইসলাম, র‌্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy