নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়: ফখরুল

ফেনী প্রতিনিধি

রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ

2024-11-20T18:10:09+00:00
2024-11-20T18:18:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়: ফখরুল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:১০ পিএম  আপডেট: ২০.১১.২০২৪ ৬:১৮ পিএম  (ভিজিট : ১৬৮)
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। তারাই সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে, কারা করবে না। আমরা সেখানে কিছু না। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি।

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণে মধ্যে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছেন, রাতারাতি সব সম্ভব না। আমরা বলছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়।

এর আগে দুপুরে ফুলগাজীর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মধ্যে ঢেউটিন এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। বিকালে ছাগলনাইয়া আদালত প্রাঙ্গণে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy