১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায়

2024-11-20T18:20:37+00:00
2024-11-20T18:20:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:২০ পিএম   (ভিজিট : ২১২)
X

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। আজ বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। 

২০১৮ সালের পর খালেদা জিয়া এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি। খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।  

এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতা। 

সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy