সেনানিবাসে ৫ আগস্ট কী হয়েছিল, জানালেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গত ৫ আগস্ট আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮ আগস্ট ড.

2024-11-21T18:32:59+00:00
2024-11-21T19:44:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনানিবাসে ৫ আগস্ট কী হয়েছিল, জানালেন হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬:৩২ পিএম  আপডেট: ২১.১১.২০২৪ ৭:৪৪ পিএম  (ভিজিট : ১০৩৩)
X

গত ৫ আগস্ট আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা।  এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ১০০ দিন পার হয়ে গেছে।

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে ‘৫ আগস্ট কী হয়েছিল’ সেটা খোলামেলা কথা বলেছেন হান্নান মাসউদ। অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন’।

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার, গত ৫ আগস্ট কী হয়েছিল’।

তিনি বলেন, ‘সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার হিসেবে আমাদের তিনজনকে দিয়েছি। অনেক তর্ক-বিতর্ক করে ড. মুহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে যুক্ত করা হয়েছে।’
   
হান্নান মাসউদ আরও বলেন, ‘সেদিন সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা। ৫ আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাঁনখারপুলে লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে। অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনো গুলির মধ্যে। তাদের খোঁজ কেউ নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল, সেখানে তিনজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটি চেষ্টা করা হয়েছিল।’







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy