সেন্টমার্টিন যেতে হলে পর্যটকদের লাগবে ‘ট্রাভেল পাস’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

2024-11-21T19:49:59+00:00
2024-11-21T20:08:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্টমার্টিন যেতে হলে পর্যটকদের লাগবে ‘ট্রাভেল পাস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম  আপডেট: ২১.১১.২০২৪ ৮:০৮ পিএম  (ভিজিট : ১৮০)
X

সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে সিদ্ধান্ত হয়েছে, সেন্টমার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানান বিধিনিষেধ মেনে চলতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে কমিটি গঠন ও বিভিন্ন গাইডলাইন উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে কমিটির কর্মপরিধি হিসেবে বলা হয়েছে, পর্যটক এবং অনুমোদিত জাহাজ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্যাদি পরিবহন না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। পর্যটকগণ কোন হোটেলে অবস্থান করবে তার রেজিস্টার সংরক্ষণ করতে হবে। জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করতে হবে। জাহাজ ছাড়ার পয়েন্টে এবং সেন্ট মার্টিনে এন্ট্রি পয়েন্টে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন করতে হবে।

পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে যেতে নিবন্ধন ও ট্রাভেল পাস নিতে হবে— সরকারের এমন সিদ্ধান্তে হতাশ দ্বীপবাসী। তারা বলছেন, পর্যটক খাতে ব্যাপক প্রভাব পড়বে এ সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্ত হবেন পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল দ্বীপের মানুষ।

সেন্টমার্টিনের স্থানীয় মেম্বার সৈয়দ আলম বলেন, ‘পর্যটন মৌসুমের দুই মাস পার হয়েছে, এখন পর্যন্ত একজন পর্যটকও দ্বীপে ভ্রমণে আসেননি। দ্বীপের পর্যটন ব্যবসায়ীরা ঋণ ও ধারদেনা করে লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে হোটেল-রেস্তোরাঁ খুলেছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নানান নাটকীয়তার মাধ্যমে জানানো হয়, সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে যেতে নিবন্ধন ও ট্রাভেল পাস লাগবে। এরকম সিদ্ধান্তে দ্বীপবাসী খুবই হতাশ। এতে দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে। পর্যটকরা দ্বীপে ভ্রমণে আসতে আগ্রহ হারিয়ে ফেলবেন। দ্বীপের পর্যটন নির্ভরশীল ৮০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’

সেন্টমার্টিন জেটিঘাটের শ্রমিক রিদুয়ান বলেন, ‘দ্বীপে পর্যটক এলে তাদের ব্যাগ-ট্রলিসহ হোটেলে পৌঁছে দিলে টাকা পেতাম। সে টাকায় পরিবারের খরচ জোগাড় হতো। এখন পর্যটন মৌসুমের দুই মাস পেরিয়ে গেলেও কোনো পর্যটক নেই। দ্বীপে পর্যটক আসার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করলে আমরা দ্বীপবাসী ক্ষতিগ্রস্ত হব।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy