নির্বাচন নিয়ে মুখ খুললেন উপদেষ্টা হাসান আরিফ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে

2024-11-22T18:36:56+00:00
2024-11-22T18:36:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন নিয়ে মুখ খুললেন উপদেষ্টা হাসান আরিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২০০)
X

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার।

আজ শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ। তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে। সেইসঙ্গে আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

বেসরকারি উদ্যোগে মেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গ্রামের মেলার আমেজ এ মেলায় পেলাম। এ ধরণের মেলায় বিদেশিরাও আসেন। তারা বাংলাদেশে সংস্কৃতি, ঐতিহ্য দেখতে মেলায় আসে। মেলাগুলো আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরার একটা জায়গা। এ মেলা আমাদের পর্যটন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। প্রত্যেকটি একটি ধারণক্ষমতা থাকে। ১০ বেডের কোনো হোটেলে যদি ৩০ জন যায়, তাহলে সবকিছু এলোমেলো হয়ে যায়। সেবা খারাপ হয়ে যায়। পরিবেশ নষ্ট হয়ে যায়। অত্যধিক পর্যটক যাওয়ায় এরই মধ্যে দ্বীপটির অনেক ক্ষতি হয়েছে। সেটা সীমিত রাখতে ম্যানেজেবল পজিশনে নিয়ে আসতে চাই। সেন্টমার্টিনকে বাঁচিয়ে রাখতে এর ধারণক্ষমতা অনুযায়ী পর্যটন নেওয়া বাঞ্ছনীয়।

ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, প্রথম প্রশ্ন হলো তারা সেখানে গবেষণা করে গেছে কী না। যারা ট্যুরিস্ট অপারেট করছেন বা যারা সেখানে সেবা দিচ্ছেন তাদের দায়িত্ব ও কর্তব্য ছিল সেখানে একটা সার্ভে করা।

প্ল্যাস্টিকের কারণে প্রবালের ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটা যদি বাড়তে থাকে এবং এটা যেহেতু ক্রিটিকাল জায়গায় পৌঁছে গেছে এখন আমাদের প্রথমে সীমিত করা ও পরে ব্যাপক অর্থব্যয় করে পরিষ্কার করতে হবে। বিধিনিষেধ সেন্টমার্টিনকে বাঁচানোর জন্য দেওয়া হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy