আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও

2024-11-23T11:33:27+00:00
2024-11-23T13:49:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ এএম  আপডেট: ২৩.১১.২০২৪ ১:৪৯ পিএম  (ভিজিট : ২১৬)
X

বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) একটা গণহত্যা করেছে। তাদের সত্যটা স্বীকার করতে হবে। তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে।

নাহিদ বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে, সেগুলো পর্যালোচনা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয় রয়েছে- সেগুলো আলোচনা-পর্যালোচনা করে জনমতের মাধ্যমে একটি রূপরেখা করা চেষ্টা করবো।’

গণমাধ্যমকর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘মানুষের যে জন-আকাঙ্ক্ষা, সেটির প্রতি সরকার দায়বদ্ধ-কোনো দলের প্রতি না। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অ্যানালাইসিস করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy