নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ভারতের দুই ক্রিকেটার।ক্রিকেটার মানীশ পান্ডে

2024-11-23T11:42:41+00:00
2024-11-23T11:42:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:৪২ এএম   (ভিজিট : ৩৭১)
X

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ভারতের দুই ক্রিকেটার।

ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

জানা গেছে, বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনও সন্দেহজনক তালিকায় রয়েছে। আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।

বিসিসিআইয়ের এমন খবর জানার পর আইপিএলের নিয়মিত মুখ মানীশ, দীপককে আর এই আসরে দেখা যাবে না। দল না পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ৩ ক্রিকেটারেরও।

আগামী ২৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি।

বাবু/সি





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy