দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ফয়সাল আহমেদ।রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব

2024-11-24T13:26:56+00:00
2024-11-24T13:26:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:২৬ পিএম   (ভিজিট : ৯১)
X

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ফয়সাল আহমেদ।

রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিকের সই প্রজ্ঞানে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ফয়সাল আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy