সারজিস-হাসনাতকে ক্ষমা চাইতে বলল এলডিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে দুঃখ প্রকাশ করে ডক্টর কর্নেল (অব.) অলি

2024-11-24T17:05:23+00:00
2024-11-24T17:07:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সারজিস-হাসনাতকে ক্ষমা চাইতে বলল এলডিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৫:০৫ পিএম  আপডেট: ২৪.১১.২০২৪ ৫:০৭ পিএম  (ভিজিট : ৩১৬)
X

অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে দুঃখ প্রকাশ করে ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। 

সোমবার এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমন্বয়করা স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও এলডিপির অবদান সম্পর্কে জানে না, তারা আর যাই হোক মেধাবী ও রাজনীতি সচেতন ব্যক্তি হতে পারে না। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীতে এলডিপি ৪ নেতাকর্মী নিহত, ৪ জনের অঙ্গহানি ও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। বিগত ১৬ বছরে হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ অবদান রাখা দল এলডিপির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হাইকোর্টে সমন্বয়কদের রিট করার বিষয়টি দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে দুঃখ প্রকাশ করে ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানাই। সেই সঙ্গে হাইকোর্টে দায়েরকৃত রিট থেকে এলডিপির নাম প্রত্যাহারের আহ্বান জানাই।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy