আন্দোলনকারীদের নিয়ে সারজিস আলমের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক

2024-11-25T13:37:36+00:00
2024-11-25T15:55:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলনকারীদের নিয়ে সারজিস আলমের কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১:৩৭ পিএম  আপডেট: ২৫.১১.২০২৪ ৩:৫৫ পিএম  (ভিজিট : ২৬২)
X

অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন সারজিস আলম। এতে তিনি লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ।

সারজিস আলম আরো লিখেছেন, যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে সাড়ে ১০ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন। মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন, ব্যক্তিগত সব দাবি দাওয়া নিষিদ্ধ করা হোক। শুধু দেশের স্বার্থসংশ্লিষ্ট দাবি দাওয়া গ্রহণযোগ্য। সাইফুল ইসলাম লিখেছেন, সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা দরকার। তাপস কুমার লিখেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরবে না।

প্রসঙ্গত, কয়েক দিন ধরেই ব্যাটারিচালিত রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy