টাইম ম্যাগাজিনের শীর্ষ তালিকায় শেখ হাসিনার কার্যালয়ের ছবি

বুলেটিন ডেস্ক

জাতীয়

টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদের তোলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজারও মানুষের

2024-11-28T18:22:25+00:00
2024-11-28T18:41:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাইম ম্যাগাজিনের শীর্ষ তালিকায় শেখ হাসিনার কার্যালয়ের ছবি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬:২২ পিএম  আপডেট: ২৮.১১.২০২৪ ৬:৪১ পিএম  (ভিজিট : ৩০৩)
X

টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদের তোলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজারও মানুষের উল্লাসের একটি ছবি। 

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। সেখানেই ৭২তম স্থানে আসাদের নামসহ ছবি দেখা যায়। আজ (বৃহস্পতিবার) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অনুভূতি ব্যক্ত করেন কে এম আসাদ। 

তিনি লেখেন, ২০২৪ সালের টাইমের শীর্ষ ১০০ ছবির তালিকায় আমার ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। একজন স্বাধীন ফটোগ্রাফার হিসেবে, এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে আমার কাজ স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে উল্লাস প্রকাশ করেন হাজারো জনতা। উল্লাসের মুহূর্তের একটি ছবি তুলে বিশ্বসেরা এ স্বীকৃতি পেয়েছেন কে এম আসাদ।  

সেদিন বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে জড়ো হন হাজারো মানুষ। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন অনেক উৎসুক জনতা। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।

প্রসঙ্গত, প্রতি বছর টাইমের ফটো বিভাগ শীর্ষ ছবির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবারের ১০০ ছবির তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ডের ফটোগ্রাফার মারকো ডি মারকোর তোলা একটি অগ্নুৎপাতের ছবি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy