গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রায়ের প্রতিক্রিয়ায়

2024-12-01T18:14:34+00:00
2024-12-01T18:14:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম   (ভিজিট : ১৮৭)
X

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

যুক্তরাজ্যের লন্ডন থেকে পাঠানো বিবৃতিতে ফখরুল বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায়।

বিএনপি মহাসচিব বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। 

তিনি বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনিত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy