ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহবান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত

2024-12-02T13:53:29+00:00
2024-12-02T14:25:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:৫৩ পিএম  আপডেট: ০২.১২.২০২৪ ২:২৫ পিএম  (ভিজিট : ১০৮)
X

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। 

তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুল ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের (ভারতের) মিডিয়া আমাদের সম্পর্কে (বাংলাদেশ নিয়ে) অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র আপনারাই (সাংবাদিকেরা) এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের (ভারতীয় মিডিয়া) এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন, এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাটাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

আজ সোমবার (২ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবু সাঈদের বীরত্ব বলে শেষ করা যাবে না। আমি শুনেছি এখানে (পীরগঞ্জে) সাঈদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা এটা দেব।

তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব। অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা (মিডিয়া) আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন। আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন আমরা তাদেরও আইনের আওতায় আনব এবং মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয় এ ব্যবস্থাও আমরা নিচ্ছি। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে।  

ধৈর্য্য ধারণের আহবান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ যা কিছু রয়েছে, সবাই একসঙ্গে কাজ করলে স্বাভাবিক হয়ে যাবে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি পান আপনারা সেটা প্রকাশ করুন। ব্যক্তিগতভাবে যদি আমারও কোনো দুর্নীতি দেখেন সেটা প্রকাশ করেন। 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy