যে কারণে বিপিএলের মাসকটের নাম ‘ডানা ৩৬’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অফিসিয়াল

2024-12-02T16:03:53+00:00
2024-12-02T16:49:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে বিপিএলের মাসকটের নাম ‘ডানা ৩৬’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:০৩ পিএম  আপডেট: ০২.১২.২০২৪ ৪:৪৯ পিএম  (ভিজিট : ৪৪৬)
X

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অফিসিয়াল মাসকট ‘ডানা ৩৬’ উন্মোচন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবারের বিপিএলে গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতে মাসকটের নাম রাখা হয়েছে ‘ডানা ৩৬।’ এটি একটি ডানা প্রসারিত করা সাদা পায়রা।

‘ডানা ৩৬’ এর গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে “ডানা” শব্দটি "পাখা" অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। মাসকটটি - ডানা বা পাখা প্রসারিত করা একটি "সাদা পায়রা" যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ জুলাই পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়।
ডিসেম্বরের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিপিএলে মতো মাসকট ব্যবহারের পাশাপাশি থিম সংও তৈরি করা হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে মূল ভাবনায় রেখে বিপিএল আরও বেশি জনসম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়েছে। খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে থেকে এসেছে এমন পরিকল্পনা।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় সব সময় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করতে চাই। তাদের ত্যাগের স্পৃহা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। খেলাধুলা আমাদেরকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ভিন্ন ক্ষেত্রে যতই মতভেদ থাকুক না কেন খেলাধুলার ক্ষেত্রে আমরা সকলে একত্র হয়ে যাই।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy