বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিবিসি ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত ১০০ প্রভাবশালী নারীর তালিকায়

2024-12-03T17:52:49+00:00
2024-12-03T18:38:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা আক্তার বানু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম  আপডেট: ০৩.১২.২০২৪ ৬:৩৮ পিএম  (ভিজিট : ১৭৫)
X

বিবিসি ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু। পেশায় নার্স রিক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন।

বিবিসি'র তালিকাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সমস্ত নারীকে সম্মানিত করেছে, যারা তাদের কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছেন—মহাকাশে আটকা পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রে ও অ্যালিসন ফেলিক্স, সঙ্গীত শিল্পী রায়ে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ু কর্মী আডেনিকে ওলাডোসু রিভার, লেখক ক্রিস্টিনা রিভার গার্জাসহ আরও অনেকে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করেন নার্স রিক্তা আক্তার বানু। যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। নিজের অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত কন্যাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে তিনি নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। 

রিক্তা আক্তার বানু লার্নিং ডিজেবিলিটি স্কুলে এখন ৩০০ শিক্ষার্থী এবং এটি প্রতিবন্ধিতার প্রতি সমাজের মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন এটি বিভিন্ন ধরণের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্যও সেবা প্রদান করে।

প্রসঙ্গত, জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি—এই পাঁচটি ক্যাটাগরিতে এই তালিকাটি তৈরি করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy