শহীদ আবু সাঈদের পরিবারের কাছে বিজিবির চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লক্ষ টাকা

2024-12-04T20:44:29+00:00
2024-12-04T20:44:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ আবু সাঈদের পরিবারের কাছে বিজিবির চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১৯৭)
X

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সহকারী পরিচালক মুঃ মাহবুবুর রহমান খান গতকাল বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে তাঁর গর্বিত বাবা-মায়ের হাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ০২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। 

কবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণদের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy