আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।শনিবার (৭

2024-12-07T16:30:50+00:00
2024-12-07T16:30:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৩০ পিএম   (ভিজিট : ২২৫)
X

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। শনিবার (৭ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভায় এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রধানের জাতীয় ঐক্যের ডাক দৃশ্যত রাজনৈতিক অনৈক্য তৈরি করছে। এ থেকে দেশে সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে।

জিএম কাদের আরও বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে। মাত্র ১৮টি দলকে নিয়ে তারা জাতীয় ঐক্য করেছে। অথচ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ৫৩টি। ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। পার্টি অফিস জ্বালিয়ে দেয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেয়া হয়েছে।

আলোচনায় বক্তব্য দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রেজাউল ইসলাম ভূঁইয়া ও অন্যরা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy