হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমাদের ভীতির মধ্যে রেখেছে: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে- এই

2024-12-07T17:57:03+00:00
2024-12-07T17:57:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমাদের ভীতির মধ্যে রেখেছে: মৎস্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১২৩)
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে- এই কথা বলে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত আমাদের ভয় দেখাচ্ছে। শেখ হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদের সারাক্ষণ ভীতির মধ্যে রেখেছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে গণআকাঙ্ক্ষা মঞ্চের আয়োজনে ‘গণআকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

ফরিদা আখতার বলেন, ‘ভারত কি জুলাই-আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু, বাংলাদেশে কি রাখতে পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য! আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা করেছে। তারা ভারতসহ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে গণঅভ্যুত্থান কী জিনিস। গণঅভ্যুত্থান করে ১৫ বছরের ফ্যাসিস্টকে সরাতে পেরেছে। যেটা কোনও রাজনৈতিক দল পারেনি। কাজেই আমরা ভারতকে ভয় পাই না। ভারত একটা জুজুর ভয় সৃষ্টি করছে। তারা এটা করে একটা ভালো কাজ করেছে। এখন সব রাজনৈতিক দল এক হয়ে ঐক্যের কথা বলছে। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।’  

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, এটা ক্ষমতা নয়, আমরা দায়িত্বে গিয়েছি। ক্ষমতায় বসার কোনও যোগ্যতা আমাদের নেই। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যেন ‘ক্ষমতায়’ না বসে এই চেষ্টা করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দেখতে চাই না। ক্ষমতা যে কী ভয়াবহ জিনিস সেটা আমরা দেখেছি। দায়িত্ব যারা নেবেন, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদের আগেই বার্তাটা দিতে হবে, আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। আপনারা যদি দায়িত্ব নিতে চান তাহলে নির্বাচন করেন। তা না হলে নির্বাচন করার কোনও অধিকার নেই।’   

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘আজ ফ্যাসিবাদের মাথা চলে গেছে, কিন্তু সে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তার রেখে যাওয়া লোকজন ও সংগঠনের হাতে যে পরিমাণ টাকা এবং অস্ত্রশস্ত্র রয়ে গেছে, সেগুলো না থাকলে সরকার অনেক সহজে কাজ করতে পারতো, অনেকগুলো মৌলিক সংস্কার করতে পারতো। ফ্যসিবাদ এখনও আমাদের সামনে-পেছনে একটা ভীতি দাঁড় করিয়ে রেখেছে, একের পর এক দাবি দাওয়া, ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা রিকশাচালক-আনসার বাহিনী হয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের মিডিয়া ভুয়া খবর তৈরি করে গুজব ছড়াচ্ছে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy