বিএনপি আসার পর ‘চাঁদার রেট’ বাড়িয়ে দিয়েছে: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে। জামায়াত

2024-12-07T19:41:31+00:00
2024-12-09T19:54:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি আসার পর ‘চাঁদার রেট’ বাড়িয়ে দিয়েছে: কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম  আপডেট: ০৯.১২.২০২৪ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৪৮৮)
X

কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে। জামায়াত কিন্তু বেবিস্ট‌্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁন্দা (চাঁদা) উঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। 

আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি বিএনপির।

টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা ব‌লেন। 

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হইতে হবে মওলানা ভাসানীর। আওয়ামী লীগ হইতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে গজব পড়ে, সেটাই হাসিনার ওপরে হয়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে। আমি নিশ্চিত আল্লাহ সেটাও দেখবেন।

তিনি বলেন, আমেরিকা কবে জানি বলছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে। তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। কি‌সিঞ্জারও চেষ্টা ক‌রে‌ছি‌লেন পা‌রে নাই, আমরা বিজয় অর্জন ক‌রে‌ছি। আমা‌দের দুর্ভা‌গ্যে স‌ঠিক নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, সেজন‌্য আমরা অসহায় প‌ড়ে‌ছি। 

কাদের সিদ্দিকী আরও বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে সেটাও ভালো না। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy