শেখ হাসিনা ‘বৈধ’, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’: শুভেন্দু

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনাকে বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’।

2024-12-10T20:39:55+00:00
2024-12-10T20:47:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা ‘বৈধ’, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’: শুভেন্দু
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম  আপডেট: ১০.১২.২০২৪ ৮:৪৭ পিএম  (ভিজিট : ২৫০)
X

শেখ হাসিনাকে বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ ‘সৃষ্টি’ করেছি। আমাদের ১৭ হাজার সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, দলাই লামাকে সুরক্ষা দিয়েছি।

তিনি বলেন, শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে, সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকাসহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে আইসিস, তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলেও দাবি করেন বিজেপির এ নেতা। হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। 

তিনি বলেন, মমতা ব্যানার্জিকে কোনও হিন্দু গ্রহণ করে না। কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি আরএসএস, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারে না। আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, শাজাহানের মতো ফ্রাঙ্কেনস্টাইনরা। কারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তা সকলেই জানেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy