সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপদজনক’ দেশের তালিকায় বাংলাদেশ

বুলেটিন ডেস্ক

জাতীয়

সাংবাদিকদের জন্য বিপদজনক চার দেশের নাম জানিয়েছে অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এ

2024-12-12T18:01:02+00:00
2024-12-12T18:01:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপদজনক’ দেশের তালিকায় বাংলাদেশ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ২৮৬)
X

সাংবাদিকদের জন্য বিপদজনক চার দেশের নাম জানিয়েছে অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এ ছাড়া গত এক বছরে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত সাংবাদিকদের তথ্যও প্রকাশ করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় ৫৪ সাংবাদিক নিহত হয়েছেন। এরমধ্যে বাংলাদেশে নিহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহতদের এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আরএসএফ জানিয়েছে, তালিকায় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় সবার শীর্ষে রয়েছে গাজা। এরপর রয়েছে পাকিস্তান। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ইসরায়েলের হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় ১৬ জন এবং লেবাননে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া পাকিস্তানে সাতজন এবং বাংলাদেশ ও মেক্সিকোতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪৫ সাংবাদিক নিহত হয়েছিলেন। বর্তমানে বিশ্বে ৫৫ সাংবাদিক জিম্মি রয়েছেন। এদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসের হাতে ২৫ জন রয়েছেন। এ ছাড়া ২০২৪ সালে ৯৫ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে ৪টি অভিযোগ দায়ের করে করেছে। সংগঠনটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে সংবাদ সংগ্রহের সময় ৩৫ জন নিহত হয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy