ভারতকে প্রতিহত করতে ‘ব্রাহ্মণবাড়িয়া’ যথেষ্ট: ফারুক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ

2024-12-12T19:56:02+00:00
2024-12-12T19:56:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতকে প্রতিহত করতে ‘ব্রাহ্মণবাড়িয়া’ যথেষ্ট: ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৯৯)
X

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে। কিন্তু একবার আসেন, আমরা লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট আপনাকে (ভারত) প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার। 

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভারতকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, দয়া করে ভালো হয়ে যান। বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার।

বিএনপির এই নেতা বলেন, আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারও হস্তক্ষেপ কামনা করি না।

জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত কী চায়? এখনতো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দলতো এখন শাসন করছে না। তাহলে ভয় কিসের। গতকালকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করেছে, যে-ই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে, জাতীয় পতাকাকে ছিড়ে ফেলেছে।

ভারতকে উদ্দেশ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার ওপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছেন। সংবিধানকে তছনছ করে দিয়েছেন। বিচারপতির এজলাসে লাথি মেরেছেন। আয়নাঘর তৈরি করেছেন। সেই দিন এখন আর আপনাদের নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবেন। এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যিই আপনি গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকেন, আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে এক মিনিটের জন্য না রেখে ড. ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy