লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি সরকারি খরচে দেশে ফিরেছেন।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে ইথিওপিয়ার

2024-12-13T13:41:56+00:00
2024-12-13T13:48:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১:৪১ পিএম  আপডেট: ১৩.১২.২০২৪ ১:৪৮ পিএম  (ভিজিট : ৮৫)
X

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি সরকারি খরচে দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে ৮৫ জন বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ১৬টি ফ্লাইটে করে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১০৪৮ জন বাংলাদেশি। সরকারি ব্যয়ে তাদের দেশে আনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আনা এসব বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) কর্মকর্তারা। আইওমে’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এতে আরও বলা হয়, বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে ররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাবু/সি





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy