কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজ ছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে

2024-12-15T09:59:34+00:00
2024-12-15T09:59:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৯ এএম   (ভিজিট : ১২৫)
X

ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজ ছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মো. জুয়েল রানা (৩১) ও একই এলাকার মতিউর রহমান (৩০)। ভুক্তভোগী ছাত্রী গোপালগঞ্জ জেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গত ৪ ডিসেম্বর ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ফ্লাটে ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ৭ ডিসেম্বর তার বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ওই কলেজ ছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যায়। সেখানে তার পূর্ব পরিচিত এক নারী তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ভবনের ফ্লাটে নিয়ে যায়। সেখানে অবস্থানরত দুই যুবক ওই ছাত্রীকে সারারাত আটকে রেখে ধর্ষণ করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, ভাঙ্গার কাপুড়িয়া সদরদী মহল্লায় একটি ভবনে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জুয়েল ও মতিউর নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy