নির্বাচনের রোডম্যাপ চাইলে উপদেষ্টাদের ‘অস্বস্তি’ হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অস্বস্তি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ

2024-12-15T18:38:42+00:00
2024-12-15T18:41:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের রোডম্যাপ চাইলে উপদেষ্টাদের ‘অস্বস্তি’ হয়: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৮ পিএম  আপডেট: ১৫.১২.২০২৪ ৬:৪১ পিএম  (ভিজিট : ১৯৯)
X

আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অস্বস্তি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এসময় তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায়।’

মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় বিএনপি নেতারা  মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আওয়ামী লীগের সমালোচনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আগামীদিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ চাইলে সরকারের উপদেষ্টাদের অস্বস্তির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে সংস্কারের প্রয়োজনীতা নিয়ে প্রশ্ন উঠবে।’

সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের পরিষ্কার করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy