শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তে সময় বেঁধে দিলো ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (১৭

2024-12-17T15:21:09+00:00
2024-12-17T15:34:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তে সময় বেঁধে দিলো ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩:২১ পিএম  আপডেট: ১৭.১২.২০২৪ ৩:৩৪ পিএম  (ভিজিট : ১২২)
X

গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সময় দেন।

আজ অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর সময় আবেদন করেন আইনজীবী। ট্রাইব্যুনাল দুই মাস সময় মঞ্জুর করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত ১৮ নভেম্বর প্রথম শুনানি হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে ট্রাইব্যুনাল এক মাস সময় মঞ্জুর করে ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। আজ ফের দুই মাস সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

অন্যদিকে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধেও দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy