দোয়া চেয়ে পলক বললেন ‘বোবা হয়ে আছি ভাই’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের

2024-12-17T16:30:58+00:00
2024-12-17T18:32:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দোয়া চেয়ে পলক বললেন ‘বোবা হয়ে আছি ভাই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৩০ পিএম  আপডেট: ১৭.১২.২০২৪ ৬:৩২ পিএম  (ভিজিট : ১৯২)
X

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো? 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে। এর আগে পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে মামলার শুনানি শেষে একে একে তাদের সবাইকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজনভ‍্যানে তোলা হয়। 

এসময় তিনি প্রিজনভ‍্যানের ভেন্টিলেটর থেকে গণমাধ্যমকর্মীদের কাছে জানতে চান, ‘আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই ভালো।’

গণমাধ্যমকর্মীরা জবাবে বলেন, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? তখন পলক বলেন, ভাই, বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। 

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 

এরপর গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে গ্রেফতার দেখিয়ে ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy