তিন মাস ধরে দেশেই লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে লুকিয়ে ছিলেন। তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না

2024-12-17T19:09:02+00:00
2024-12-17T20:27:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন মাস ধরে দেশেই লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম  আপডেট: ১৭.১২.২০২৪ ৮:২৭ পিএম  (ভিজিট : ২৭৩)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে লুকিয়ে ছিলেন। তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন, অথচ সরকার তা জানত না। যদি জানতাম, তাহলে তাকে গ্রেপ্তার করা হতো। তিনি পালিয়ে যেতে পারতেন না।

তিনি আরও বলেন, পুলিশের মনোবল বেড়েছে, তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে। যারা পালিয়ে বেড়াচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ তাদের অপরাধী হিসেবেই গণ্য করবে এবং পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা আবারও তাদের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy