লেবানন থেকে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুদ্ধবিধ্বস্ত লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি। সম্পূর্ণ সরকারি ব্যয়ে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে

2024-12-18T12:19:29+00:00
2024-12-18T12:19:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লেবানন থেকে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১৯ পিএম   (ভিজিট : ৬৫)
X

যুদ্ধবিধ্বস্ত লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি। সম্পূর্ণ সরকারি ব্যয়ে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে ইকে ৫৮৪ ফ্লাইট যোগে তাদের আনা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় তারা দে‌শে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ‌্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে ৯৪ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে গত রাত ১১টায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করেছে আইওএম।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy