অন্তর্বর্তী সরকারের সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাসিনা সরকারের আমলের গত বছরের (২০২৩-২৪ অর্থবছর) তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে

2024-12-18T12:30:26+00:00
2024-12-18T12:30:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অন্তর্বর্তী সরকারের সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ পিএম   (ভিজিট : ১২২)
X

হাসিনা সরকারের আমলের গত বছরের (২০২৩-২৪ অর্থবছর) তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে। সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে। অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে। এজেন্সিগুলোকে বলা হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে। ইন্ট্রিগেশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।’
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রবাসীরা অসম্ভবকে সম্ভব করেছে। এজন্য তাদের জেলেও যেতে হয়েছে।’
 
হাসিনা সরকারের আমলের গত বছরের (২০২৩-২৪ অর্থবছর) তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানান আসিফ নজরুল।
 
তিনি বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ইসলামি ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে। হাজার হাজার টাকা পাচার করেছে।’
 
পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন। এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না। পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি। তবুও আমরা চেষ্টা করব।’
 
আর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, ‘ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy