রিমান্ড শেষে ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিনকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন

2024-12-18T19:26:16+00:00
2024-12-18T19:26:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রিমান্ড শেষে ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিনকে কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৯০)
X

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে বুধবার শাহবাগ থানার মামলায় রিভাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একপর্যায়ে আবেদনের প্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর রাতে তামান্না জেনমিন রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে দেন।

এজাহার থেকে জানা যায়, সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথার সংস্কারের দাবিতে গত ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy