আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাদপন্থীদের নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্দলভীর অনুসারীদেরকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের

2024-12-21T17:26:55+00:00
2024-12-21T17:26:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাদপন্থীদের নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ১০৭)
বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্দলভীর অনুসারীদেরকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

শুক্রবার (২০ ডিসেম্বর) হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে ঢাকার টঙ্গীতে তুরাগ তীরে সম্প্রতি ঘটে যাওয়া সংঘাতে প্রাণহানির পুরো দায় সাদপন্থীদের বলে দাবি করেছে সংগঠনটি। একইসঙ্গে তারা অভিযোগ জানিয়েছে, সংবাদমাধ্যম ‘একতরফা সন্ত্রাসী হামলাকে’ ‘দুই পক্ষের সংঘর্ষ’ হিসেবে দেখিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ করেছে।

হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে হেফাজত নেতারা বলেন, ‘আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক’ ধ্বংস করে, সাদপন্থীদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন এবং তাদের অনেকেই ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত ‘আওয়ামী দোসর সাদপন্থীরা’ পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। অথচ, একপক্ষীয় হামলার এ ঘটনাকে ‘দুই পক্ষের সংঘর্ষ’ হিসেবে অপপ্রচার চালিয়েছে ‘ভারতের এজেন্ট হিসেবে চিহ্নিত একদল মিডিয়া।

নিজস্ব রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কোনো ঘটনাকে ‘সংঘর্ষ’ আর কোনো ঘটনাকে ‘হামলা’ বা ‘তাণ্ডব’ বলা কোনোভাবেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ নয়। তাদের অন্তত লজ্জা হওয়া উচিত। এমন নির্লজ্জ হলুদ সাংবাদিকতার আমরা নিন্দা জানাই তীব্র।

হেফাজত নেতারা বিবৃতিতে আরও বলেন, বিতর্কিত ভারতীয় আলেম মাওলানা সাদের অনুসারী দাবি করে তাবলিগে বিভাজনের ষড়যন্ত্রে মেতে উঠেছে দ্বীনের মুখোশধারী একদল চিহ্নিত ‘আওয়ামী দোসর’। সাদপন্থীরা ‘আওয়ামী লীগের তাঁবেদারি করে’ শুধু তাবলিগে বিভাজনই নয়, আলেম-ওলামার বিরুদ্ধেও বিদ্বেষমূলক প্রোপাগান্ডা চালিয়েছে।

আওয়ামী লীগের ‘দোসর’ হওয়ায় বিগত সরকারের আমলে তাদের বিচার করা সম্ভব হয়নি উল্লেখ করে হেফাজতের আমির ও মহাসচিব বিবৃতিতে বলেন, তখন থেকে উম্মাহর ঐক্য বিনষ্টকারী এই সন্ত্রাসী সাদপন্থীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শুরু হলেও ‘ফ্যাসিস্ট’ সরকারের কারণে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy