শর্ত লঙ্ঘন করায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে তথ্য-উপাত্ত যাচাই চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।এর ফলে এখন

2024-12-22T14:08:58+00:00
2024-12-22T14:37:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শর্ত লঙ্ঘন করায় বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ২:০৮ পিএম  আপডেট: ২২.১২.২০২৪ ২:৩৭ পিএম  (ভিজিট : ৭৮)
X

শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে তথ্য-উপাত্ত যাচাই চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর ফলে এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের তথ্য তৃতীয় পক্ষকে প্রদান ও প্রয়োজনীয় অর্থ পরিশোধ না করায় বিসিসিকে আর কোনো তথ্যসেবা দেবে না ইসি।

রোববার (২২ ডিসেম্বর) সংস্থাটির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন।

তিনি এতে বলেছেন, নির্বাচন কমিশন হতে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না মর্মে শর্ত থাকলেও বিসিসি কর্তৃক তা লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির নিকট ব্যাখ্যা চাওয়া হলেও বিসিসি জবাব দানে বিরত থাকে।

পরে ৬ অক্টোবর ৩ কার্যদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হলে বিসিসি যে জবাব দিয়েছে তা নির্বাচন কমিশনের নিকট সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে। অন্যদিকে, চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি কর্তৃক পরিশোধ
না করায় চুক্তি অনুযায়ী নির্বাচন কমিশনের নিকট চুক্তিটি বাতিলযোগ্য মর্মে বিবেচিত হয়েছে।

এই প্রেক্ষিতে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির ২০২২ সালের ৪ অক্টোবর সম্পাদিত চুক্তিটি গত ২০ ডিসেম্বর বাতিল করা হয়েছে এবং বিসিসিকে প্রদত্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy