কাকরাইল মোড়ে ‘শুয়ে পড়েছেন’ ইনকিলাব মঞ্চের নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর কাকরাইল মোড়ে তিন দফা দাবিতে শুয়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার

2024-12-22T15:43:33+00:00
2024-12-22T15:43:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাকরাইল মোড়ে ‘শুয়ে পড়েছেন’ ইনকিলাব মঞ্চের নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৬৩)
X

রাজধানীর কাকরাইল মোড়ে তিন দফা দাবিতে শুয়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। 

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সামনে যেতে চেয়েছিলেন তারা। কিন্তু পুলিশের বাধার মুখে সোয়া ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বসে পড়েন মঞ্চের নেতারা।

মিছিলটি মৎস্যভবন হয়ে দুপুর একটার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও এপিবিএন এর সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডানপাশের রাস্তার একপাশে বসে পড়েন। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রজনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে আমাদের শোনার কথা খুনি আওয়ামী লীগের বিচার হচ্ছে, সেখানে আমাদের শুনতে হচ্ছে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের হুমকি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া পাঁচ জনকে হত্যা করা হয়েছে। অথচ এসব হত্যাকাণ্ডের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

তিনি আরো বলেন, আমরা শুনেছি, সেনানিবাসে ৬২৬ জন ছিল। তাদেরকে পালাতে দিয়েছে? যারা পালাতে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? ওবায়দুল কাদের ৩ মাস দেশে ছিলেন, অথচ তাকে ধরা হয়নি। পালিয়ে যেতে দেয়া হয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা বুঝি না। আমরা ড. ইউনূসকে বুঝি। আপনাকে জবাব দিতে হবে কেন তাদের পালিয়ে যেতে দেয়া হলো।

তিন দফা দাবি-
১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।
২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, আমরা নিরাপত্তাসহ ৩ দাবি জানিয়েছি। পুলিশ আমাদের এখানে অবস্থান করার অনুরোধ করেছে। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টাদের কেউ এসে আমাদের দাবির কাগজ না নিয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা অবস্থান করবো।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy