মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে যারা হেনস্তা করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন

2024-12-23T14:30:39+00:00
2024-12-23T14:30:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বরাষ্ট্র উপদেষ্টা
মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতদের আইনের আওতায় আনা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ২:৩০ পিএম   (ভিজিট : ১০৬)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে যারা হেনস্তা করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গতকাল রোববার কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারী সব জায়গায় রয়ে গেছে। যেসব দুষ্কৃতকারী তাকে হেনস্তা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২২ ডিসেম্বর দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ জন গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy