গাজীপুরে আগুনে পুড়ল বাসা বাড়ির ৫৭ কক্ষ

গাজীপুর প্রতিনিধি

জাতীয়

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় আগুন লেগে তিনটি বাসা বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের

2024-12-25T12:11:48+00:00
2024-12-25T12:11:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে আগুনে পুড়ল বাসা বাড়ির ৫৭ কক্ষ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:১১ পিএম   (ভিজিট : ৫৬)
X

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় আগুন লেগে তিনটি বাসা বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকায় আমবাগ রোডের পাশে মেরাজ হোসেন, শহীদ কাজী ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চৌরাস্তা ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।  

পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে টিনশেড বাসা বাড়ি তিনটির ৫৭টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy