‘সংস্কারের কথা বলে মঈন-ফখরুদ্দীন সরকার করবেন না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তিন দিন পার হলেও এখনও কেন সচিবালয়ে আগুনের ঘটনার কারণ জানা যায়নি-- সরকারের কাছে এর ব্যাখা চান বিএনপি

2024-12-28T12:01:27+00:00
2024-12-28T14:56:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘সংস্কারের কথা বলে মঈন-ফখরুদ্দীন সরকার করবেন না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০১ পিএম  আপডেট: ২৮.১২.২০২৪ ২:৫৬ পিএম  (ভিজিট : ১১৯)
X

তিন দিন পার হলেও এখনও কেন সচিবালয়ে আগুনের ঘটনার কারণ জানা যায়নি-- সরকারের কাছে এর ব্যাখা চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা কখনও মানুষের কথা কর্ণপাত করেন নাই। হাসিনা পরিকল্পনা করেছিল বিএনপিকে ধ্বংস করতে। অথচ তিনি আজ পালিয়েছেন। এখন পূর্বের সরকারকে ক্ষমতায় আনার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা মানুষের মনে প্রশ্ন রয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানকে উল্লেখ করে বলেন, যদি কোন অঘটন ঘটে তার দায় আপনাকে নিতে হবে। শেখ হাসিনা শোনেনি, কিন্তু আপনাকে শুনতে হবে।

জয়নুল আবদিন বলেন, আওয়ামী লীগ কখনো দেশের ভালো চায়না। অনুগ্রহ করে নামগুলো প্রকাশ করুন, কারা এই ঘটনার সাথে জড়িত। কারা শেখ হাসিনাকে আবারো দেশে নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, নির্বাচনের ম্যাপ দিতে হবে। সংস্কারের কথা বলে মঈন ফখরুদ্দীন সরকার করবেন না। কিংস পার্টি দেখেছি। মাননীয় ইউনুস সাহেব, সংসদে কথা বলার মতো অবস্থা তৈরি করে দেন। বিএনপি এমন নির্বাচন চায় না যেখানে দিনে ভোট না হয়ে রাতের ঝোঁক থাকে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy