দেশে ‘সংস্কার’ প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। বিএনপি

2024-12-28T13:46:50+00:00
2024-12-28T17:05:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ‘সংস্কার’ প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১:৪৬ পিএম  আপডেট: ২৮.১২.২০২৪ ৫:০৫ পিএম  (ভিজিট : ২২৪)
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না। বিএনপি ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চায় এটা ভুল প্রচারণা। 

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আল্লাহ চাইলে বিএনপি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র।’

মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না।’

উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন। এটা উচিত নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না। তাদের সহযোগিতা করছেন না। রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy